Monday, 26 December 2011

ভোরের শিউলি ফুল

ভোরের শিউলি ফুল 
সিক্ত দেহে ঝরে পড়ে -
ভোরের আলোয়ে লজ্জা পেয়ে ?


 রজনীগন্ধার মদিরতা তার নেই,
নেই গোলাপের বর্ণছটা ।
শতদলের শত পাপড়ির আভিজাত্য-
সে তো তার স্বপ্নের কল্পলোকেও অধরা ।
সুন্দর পৃথিবীর সৃষ্টিকর্তা হঠাৎ কি খেয়ালে
একবিন্দু সৌন্দর্য ছুড়ে দিয়েছিল তার দিকে-
হয়েত বা তাচ্ছিল্য, অবহেলায় ।
বর্ণময় জগতের চাকচিক্যে তা লক্ষ করেনি কেউ-
তাই পূজার থালিতেও সে ব্রাত্য ।


ভোরের শিউলি ফুল 
সিক্ত দেহে ঝরে পড়ে -
বৃন্তের বর্ণটুকু দিয়ে 
সে কি কিছু বলতে চেয়েছিল?
কোন না বোঝা ব্যথা, কোন না বলা কথা?
সে কথা শোনেনি কেউ ।


ভোরের শিউলি ফুল 
ঘাসের বুকে মুখ গুঁজে পড়ে আছে-
ক্লেদশুন্য, নিথর, নিস্পন্দ ।
কোন এক ছোট্ট মেয়ে এসে
তাকে তুলে নিয়েছে ছোট্ট হাতের অঞ্জলিতে,
স্নিগ্ধতার পরম আদরে ।
শুধু সে নির্মল মুখের নিষ্পাপ হাসিটুকু
শিউলি দেখতে পেল না ।।

Friday, 2 December 2011

The Mistake

Some questions that can't be asked, some questions that can't be answered..
Some words that can't be said are grudging in the core of my heart.


Some dreams that are dreamt to be unfulfilled, twinkle somewhere in the corners of my brain ...
Some memories that I want to forget are coming back again and again.


Some people whom I wanted to be with, have created a distance, quite a light years ..
Some people who were at a distance, are now sitting beside me, to rub my blood and tears.

Some roads that I want to travel along, lie in the black of darkness ..
Some roads that are open for me are hard, full of stones and pebbles.


Some moments that I waited for came in shades of grey and passed by..
Some moments that came in gold, seemed too heavy in the moist of my eye.


Some things that I want, I want them by mistake..
Some things that I get are never the ones I want to take.

Thursday, 1 December 2011

Through the Other Eye

I open my eyes and see ..

Street children fighting with stray dogs over a piece of bread 
And a bunch of "gentlemen" looking at them with eyes full of hatred.
Streams of people emerging from the alleys of the city
Racing a race, without a goal, from the creation till eternity.
Aimlessly they rush through the streets beside the walls
Ignoring the fact that the planet belongs not just to a few, but all.


I close my eyes and see ..

A hundred vultures sitting on my body, lifeless
Screaming in a shrilling note, feasting on my rotten bones and flesh.
Scoreched in the mid day sun I lie
Far from all hassles, all hue and cry.
A meter away lies a piece of my heart, in grey and red
Abandoned by the hungry birds, failing to tear the piece of ugly lead.